নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম শহরের রাস্তাঘাট ফাঁকা, চলছে সেনাবাহিনীর টহল ও মাইকিং (ভিডিওসহ)

জিয়াউল হক ইমন: সারা বিশ্বের ন্যায় করোনা আতঙ্ক বিরাজ করছে চট্টগ্রামের নগরবাসীর মধ্যে। করোনা প্রতিরোধে সরকার আজ ২৬ মার্চ থেকে আগামী ৪টা এপ্রিল একটানা ১০ দিন সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করায় বন্দর নগরী চট্টগ্রামে গণপরিবহন থেকে শুরু করে কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সবই বন্ধ ফলে শহরের রাস্তাঘাট ফাঁকা ।পাশাপাশি বেশ প্রয়োজন না হলে ঘরের বাইর হতে দেখা যাচ্ছেনা নগরবাসীকে।

এদিকে নগরবাসীকে ঘরে রাখতেও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পাশাপাশি রাস্তাঘাটে জনসমাগম বন্ধ করতে চলছে সেনাবাহিনীর টহল ও মাইকিং।

খুবই প্রয়োজনে বের হয়েছেন বলে জানান,রাস্তায় চলাচলকারী কয়েকজন নগরবাসী।

এই রকম ফাঁকা নগরী আগে দেখেনি বলে জানান,রাস্তায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট।

নিছক সেবা দেওয়ার জন্য দোকানপাট খোলা রেখেছেন বলে জানান,দোকানদাররা।

দোকানপাট বন্ধসহ মানুষ ঘরমুখি হওয়ায় সন্তুষ্ট বলে জানান,মাঠে টহলরত সেনাবাহিনীর অফিসাররা।

আরো বিস্তারিত জানতে নিউজে দেওয়া ভিডিও লিঙ্কটিতে ক্লিক করুন।