নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনী তফসিল ঘোষণা, ৩০ জানুয়ারী ভোটগ্রহণ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামি ৩০জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নিযাম উদ্দিন, মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ শামসুল হক, মোহাম্মদ মামুনুর রশীদ।

মনোনয়নপত্র সরবরাহ করা হবে ১৫ ও ১৬ জানুয়ারি, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা ১৭ জানুয়ারি, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার ২০ জানুয়ারি, সকাল ১১টা থেকে বিকেল-৪টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২১ জানুয়ারি এবং ভোট গ্রহণ ৩০ জানুয়ারি।

এর আগে বিকেলে সিইউজে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জসীম চৌধুরী সবুজ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল এবং সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

নির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নির্বাহী পরিষদের একটি সদস্য পদসহ মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৪০৪ জন সদস্য নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।