সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সার্কিট হাউজের ফুটপাত(কাজীর দেউড়ি এপোলো শপিং সেন্টারের বিপরিতে) থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী পুরুষের এই লাশটি উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মহসীন জানান, সকালে রাস্তার পার্শ্বে মধ্যবয়সী এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে জানায় পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।তবে প্রাথমিক সুরতহালে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।
ঐ এলাকার পথচারীরা জানান, গত ১সপ্তাহের বেশী সময় ধরে ঐ ব্যক্তি ফুটপাতে পড়েছিলেন। তার গায়ে কম্বল মোড়ানো থাকত।








