নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম সার্কিট হাউজে শপথ নিলেন বসুরহাট পৌরসভার মেয়র-কাউন্সিলররা

সিপ্লাস প্রতিবেদক: নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র কাদের মির্জা, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ পড়ানো হয়েছে।

শপথ গ্রহণের পর মেয়র আবদুল কাদের মির্জা সিপ্লাস অফিসে এক টকশো অনুষ্ঠানে অংশ নেন। এ সময় সিপ্লাস অফিসের নীচে পার্কিং করা তার গাড়িতে কে বা কারা ইট ছুড়েছে বলে তিনি অভিযোগ করেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বসুরহাট পৌরসভায় এক অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে ৪র্থ বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।