Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম সিটি কর্পোরেশন করোনার কবলে

সিপ্লাস প্রতিবেদক: করোনার কবলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। প্রশাসকের পর এবার করোনায় আক্রান্ত মূল দায়িত্বশীলদের অনেকে।

বুধবার (৬ জানুয়ারি) রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে প্রশাসক খোরশেদ আলম সুজন ও তার স্ত্রী তাহমিনা বেগমের করোনাভাইরাসে সংক্রমণের বিষয়টি শনাক্ত হয়।

এরপর করোনায় আক্রান্ত হয়েছেন মূল দায়িত্বশীলদের অনেকে।

গত কয়েকদিনের নমুনা পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজিটিভ পাওয়া গেছে।

তাদের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান আইন কর্মকর্তা জসীম উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসাইন ও মনিরুল হুদাসহ আরও অনেকে রয়েছেন বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।