Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম-৮ আসনে কেন্দ্র দখলের ষড়যন্ত্র: অভিযোগ সাংসদ নদভীর বিরুদ্ধে

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে সাংসদ নদভী বিরুদ্ধে কেন্দ্র দখলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান।

এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেছেন।

এতে তিনি ‍উল্রেখ করেন- গত ১৩ ডিসেম্বর চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহমদের বাসায় এক মত বিনিময় সভায় অংশ নেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। উক্ত সভায় তিনি কিভাবে চান্দগাঁও থানাধীন কেন্দ্র সমূহ দখল এবং পেশী শক্তি প্রয়োগ করে ভোট ডাকাতি ও কেন্দ্র নিয়ন্ত্রণ করবেন তার নীল নক্সা অন্যান্য সহকর্মীদের অবহিত করেন। পাশাপাশি তিনি অন্যান্য ভোট কেন্দ্রেও একই পন্থাই অবলম্বনের নির্দেশ প্রদান করে নির্বাচনী বিধী লঙ্ঘন করেছেন।

এতে ভোটাররা সুষ্টু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কিত।