Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: অভিযোগ চসিক মেয়রের বিরুদ্ধে

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির ‍উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান।

এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেছেন।

এতে তিনি ‍উল্রেখ করেন- চট্টগ্রাম-৮ আসনের আওতাধীন চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকের ১ নম্বর রোডে নৌকা প্রতিকের প্রধান কার্যালয় উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। যা নির্বাচনী আইন এবং অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থি।