সিপ্লাস ডেস্ক: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের জনগণকে সুরক্ষিত রাখার জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের মৌলিক চাহিদাগুলো মিটিয়ে দেশের মানুষ যেন সঠিকভাবে কাজকর্ম করে চলতে পারে সেদিকে নজর রাখছেন।
সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ কর্মস্থলে চাকরি, ব্যবসা-বানিজ্যসহ সঠিকভাবে চালিয়ে যেতে পারে মতো সংশ্লিষ্ট স্ব স্ব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে অনুদান অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চন্দনপুরা হাজী আব্দুল হামিদ সওদাগর জামে মসজিদ উন্নয়নে আর্থিক অনুদানের অর্থ বরাদ্দ করেন।
রবিবার (১২ জুলাই) শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে চকবাজার থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনসারুল হক ও চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন মসজিদ প্রকল্প কমিটির কমিটির সভাপতি মোঃ সোলায়মান ও সাধারন সম্পাদক আলহাজ্ব মহসিনের হাতে অনুদানের অর্থ হস্তাস্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খতিব হাফেজ হারুনুর রশিদ, যুবলীগ নেতা মোঃ মহিউদ্দিন,ক্যাপ্টেন দেলোয়ার, আবু তৈয়ব টিপু, সমাজ সেবক আবদুর রাজ্জাক মোয়াজ্জিনসহ মুসল্লী বৃন্দ।

