নিউজটি শেয়ার করুন

চন্দনাইশের খাঁনহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চন্দনাইশ পৌরসভার খাঁনহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চন্দনাইশ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।

অভিযানে সহায়তা করে চন্দনাইশ থানার এসআই মোজাম্মেলসহ একদল পুলিশ। অভিযানের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বরেন, “চন্দনাইশ পৌরসভার খান হাট বাজারের সরকারি যায়গায় অবৈধ স্থাপনা গড়ে তুলে ব্যবসা চালিয়ে আসছিলেন কয়েকজন ব্যবসায়ী।

চন্দনাইশ পৌরসভা কর্তৃপক্ষ তাদেরকে নোটিশ দিয়ে বার বার সতর্ক করার পরেও তারা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করেনি। পৌরসভা কর্তৃপক্ষের অনুরোধে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ১৫ টিরও অধিক দোকান উচ্ছেদ করা হয়েছে।”

পুনরায় যাতে কেউ দখল করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌরসভা কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। এ উচ্ছেদ অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির দয়াল মিত্র, আব্দুল মোমিন, পৌর বাজার পরিদর্শক শাখাওয়াত হোসেন মিন্টু প্রমূখ।