নিউজটি শেয়ার করুন

চন্দনাইশের ছড়া থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ ২/৩ নাম্বার ওয়ার্ডএর সীমান্তবর্তি বাইন্যাপাড়া এলাকায় পাহাড়ী ছড়ার পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
উদ্ধারকৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ওই এলাকার জনসাধারণ চলাচলের সময় পাহাড়ী ছড়ার পাশে অজ্ঞাত লাশটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে।
সংবাদ পেয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পাহাড়ী ছড়ার পাশ থেকে লাশটি উদ্ধার করেন।
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে অজ্ঞাত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার বলেন, “লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে তদন্ত চলছে।”