সিপ্লাস প্রতিবেদক: চন্দনাইশের ১০টি মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মনসুর আলী নামে একজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার(১২ জুলাই) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার আদালত সেরেস্তা।
আটক মনসুর পূর্ব ধোপাছড়ি শঙ্খপাড়ার মৃত আহমদুর রহমান প্রকাশ ভেট্টা মিয়ার ছেলে।
গত ১১ জুলাই ভোর রাতে উপজেলার পূর্ব ধোপাছড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এই পলাতক আসামীকে আটক করে চন্দনাইশ থানা পুলিশ।
চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার জানান, আটক মনসুর আলী একটি সি.আর মামলায় এক বছরের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা, ৯ টি বন মামলার পলাতক আসামি ছিলেন।








