নিউজটি শেয়ার করুন

চন্দনাইশের বরকলে চুরি, ডাকাতি, মাদক ও কিশোর গ্যাং এর সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফয়সাল চৌধুরী, চন্দনাইশ: চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমানের আয়োজনে বরকল ও আশে-পাশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক এবং কিশোর গ্যাং এর সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন শনিবার (১৬ মে) বরকল ইউ.পি চেয়ারম্যানের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বরকল ইউ.পি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, “ছাত্রলীগ নামধারী জনৈক মামুন রশিদ খান নামে একজনের নেতৃত্বে ২৫/৩০ জনের একটি গ্যাং দল বরকলের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ করে যাচ্ছে। এধরণের ১২ টি অপরাধের কথা তুলে ধরেন তিনি তাঁর লিখিত বক্তব্যে।

সেই সাথে এর প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সার্কেল অফিস আনোয়ারা, থানা অফিসার ইনচার্জসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

তাছাড়া তিনি এই গ্যাং দল থেকে বরকলবাসীকে বাঁচানোর আহবান জানিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের সু-দৃষ্টি কামনা করেছেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলাইমান খান, বীর মুক্তিযোদ্ধা ছাদেক আবদুল মুহি, বরকল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সাইফুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক গোলাম সরওয়ার, চন্দনাইশ প্রেসক্লাব সহ-সভাপতি আবু তালেব আনসারী, অর্থ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম, প্রচার সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, সাংবাদিক মাইনুদ্দীন, আজিমুশ্বানুল হক দস্তগীর, আমিনুল ইসলাম রুবেল, ফয়সাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃ সেলিম উদ্দীন চৌধুরী, নিবু বড়ুয়া, জাবেদ হোসেন চৌধুরী টিপু, আবু ইউসুফ সেহাব, আলহাজ্ব দিদারুর রশীদ কাজেমী, জামাল উদ্দীন মেম্বার, আহমদ হোসেন লেদু মেম্বার, দিলীপ ভট্টাচার্য্য, সরওয়ার কামাল বাবু, আনসারুল হক, ইমরান খান বাহাদুর, আতিকুর রহমান রাসেল, আরাফাত রহমান রাশেদ, মোঃ রিয়াদ প্রমুখ।