নিউজটি শেয়ার করুন

চন্দনাইশের মাদক কারবারি টেকনাফে আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অফিসের সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ৮ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী চট্রগ্রাম চন্দনাইশ থানার কালার পাড়া এলাকার আবদুল হক এর ছেলে নাজিম উদ্দিন (২৫)।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয় সুত্রে জানা যায়, ২২ অক্টোবর মঙ্গলবার টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সার্কেল পরিদর্শক তরুণ রায়ের নেতৃত্বে পৌরসভা নাইট্যং পাড়া বাস টার্মিনাল এলাকার পালকি গাড়ীর কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে ৪ হাজার ৮ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সে দীর্ঘদিন ধরে চট্রগ্রাম চন্দনাইশ থেকে টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মো. ইসলামের ছেলে মো. ইসমাঈল (২৪) কাছ থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে যেত বলে জানা যায়।

ইয়াবাসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর ও টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইসমাঈলকে পলাতক আসামী করে মাদক আইনের মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তরের সার্কেল তুরুন রায়।