চন্দনাইশ প্রতিনিধি: “তথ্য অধিকার, সংকটের হাতিয়ার” এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ সোলায়মান ফারুকী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা, চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজাউন্নবী, উপজেলা এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, মৎস্য কর্মকর্তা কামালউদ্দিন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা সালেহউদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের তথ্য কেন্দ্রের উদ্যোক্তারা।
অনুষ্ঠান শেষে তথ্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।








