চন্দনাইশ প্রতিনিধিঃ “করোনাকালে নারী নেতৃত্ব” গড়বে নতুন সমতার বিশ্ব’ এই শ্লোগানকে সামনে রেখে চন্দনাইশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮ মার্চ সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ’ লীগের দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম জেলা জাতীয় মহিলা সংস্থার সদস্য সঞ্চিতা বড়ুয়া। উপজেলা ইন্সপ্রেক্টর আক্তার সানজিদা জাফর পপি ও তথ্য কর্মকর্তা শাপলা খাতুনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা এনজিও সমন্বয়কারী মো. নুরুল হক চৌধুরী প্রমুখ। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা স্মৃতি রানী সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহে ছিদ্দিকি, উপজেলা আ’লীগের সহ সভাপতি বলরাম চক্রবর্ত্তী, সাংবাদিক যথাক্রমে সৈকত দাশ ইমন, নুরুল আলম, মোঃ শাহাদাত হোসেন, উপজেলা আই জিএ প্রশিক্ষক মৌসুমী দাশ, আই জিএ প্রশিক্ষক সাকি আকতার, সংগীত শিক্ষক হ্যাপি সিংহ,তাপস বড়ুয়া, দোলা দে, সীমা দে, আবৃত্তি শিক্ষক মুক্তা আকতার, ইসরাতুল জান্নাত। পরে আই.জি.এ প্রকল্পের অধীনে ৯ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা।

