Site icon CPLUSBD.COM

চন্দনাইশে ইয়াবাসহ গ্রেফতার ৩

চন্দনাইশে ইয়াবাসহ গ্রেফতার ৩
সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন হাজার ২৪০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-চট্টগ্রাম জেলার পটিয়া থানার জিরি ইউনিয়নের উত্তর দেয়াং মোহাম্মদ নগর এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী হাসিনা বেগম (২৯), কক্সবাজার জেলার উখিয়া বালুখালি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের নুর আলমের ছেলে মো. আব্দুল্লাহ (২৩) ও ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর-১১ সবুজ বাংলা এলাকার মো. আজাদের ছেলে মো. সাজ্জাদ (২২)।
অভিযানের তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রামের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় চন্দনাইশের গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালায়। কক্সবাজার থেকে পটিয়া ও ঢাকা পাচারকালে তিন হাজার ২৪০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরো পড়তে পারেন: