নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে ইয়াবাসহ যুুবক আটক

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দনাইশ উপজেলায় ৩শ’ পিস ইয়াবাসহ মোঃ আতিয়ার মৃধা (৪৫) নামে এক যুবককে আটক করেছে দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়। আটক আতিয়ার মৃধা ফরিদপুর জেলার কোতওয়ালি থানার সাদিপুর গ্রামের মৃত মনির উদ্দিন মৃধা ওরফে মনিরুজ্জামানের ছেলে।

এ ব্যাপারে দোহাজারী তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, “গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিক ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোঃ আতিয়ার মৃধাকে আটক করি। তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।”

আসামির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা