আদালত প্রতিবেদক: চন্দনাইশ থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইয়াবা পাচারের অপরাধে ইয়াবাসহ আটক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৩০ আগস্ট) বিকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটক জাহেদুল ইসলাম খোকন (৪০) হলেন কক্সবাজার জেলার রামু থানাধীন তুলাবাগান, হাইওয়ে পুলিশ ফাড়ির পাশে আনোয়ার মুন্সির বাড়ীর আনোয়ারুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার আদালত সেরেস্তাদার।
আদালত সুত্রে জানা যায়, চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়ীয়া বুলারতালুক মক্কা পেট্টোল পাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে চন্দনাইশ থানার এসআই মোঃ সহিদার রহমান সঙ্গীয় ফোর্সসহ ৩০ আগস্ট রাত প্রায় ৩টায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
এসময় তার হেফাজতে থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চন্দনাইশ থানায় মামলা রুজু করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।








