চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা, অ্যাকাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে আবদুল জব্বার চৌধুরী বলেন, “খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে।”








