চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা দান কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।
রবিবার(৭ ফেব্রুয়ারি)সকাল ১১টায় চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জাব্বার চৌধুরী প্রথম টিকা গ্রহন করে টিকাদান কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।
পরে উপজেলা নির্বহী অফিসার ইমতিয়াজ হোসেন, উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিন হাসান লিটু, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা বাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকি, ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ, উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহকারী রবিউল হোসেন সহ নারী পুরুষ মিলিয়ে ২৫ জন করোনা ভাইরাসের টিকা গ্রহন করেন।
এই সময় উপস্থিত ছিলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির হাসপাতালের ডঃ ক্যাপ্টেন খায়ের উদ্দিন বরকত, চন্দনাইশ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু রাশেদ, সিনিয়র স্টাফ নার্স রেশমত আরা ও নাসরিন সুলতানা প্রমুখ।
এই সময় প্রথম টিকা নেওয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল জাব্বার চৌধুরী বলেন, আজকে আমাদের খুশির দিন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্দর্শিতার কারনে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকেও করোনা ভাইরাসের টিকার আওতায় নিয়ে আসছে।
তিনি আরো বলেন, টিকা গ্রহন করার পর আমি আগে যেমন ছিলাম তেমনই আছি, আমার শরীরে কোনো প্রকার খারাপ অনুভুতি হয়নি। যারা টিকাকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, গুজবে কান না দিয়ে সবাইকে সতর্কতা থাকার আহ্বান জানান।
উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন হাসান জানান, চন্দনাইশ উপজেলায় বর্তমানে ১৩০৯৭ জনকে টিকা দেওয়া যাবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে।








