চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে উপজেলা প্রশাসনের আয়োজনে বাগদাদ সুপার সপ্ এর সত্বাধিকারী আলহাজ্ব আবদুল মজিদের সার্বিক সহযোগিতায় গাছবাড়িয়া খানহাট পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন এলাকায় গরিব অসহায় দুঃস্থ কর্মহীন ৩শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।
এই সব ত্রানের মধ্যে ছিলো চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ, সহ নিত্য প্রয়োজনিয় দ্রব্য।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে চন্দনাইশ গাছবাড়িয়া পৌরসভার বাগদাদ সুপার সপ্ এর সামনে ত্রান বিতরণ অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহাফুজা জেরিন ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদাদ সুপার সপ্ এর সত্যাধিকারী আলহাজ্ব আবদুল মজিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চন্দনাইশ উপজেলা সভাপতি মোঃ নুরুল আলম, চন্দনাইশ থানার এস আই আবু আবছার ভুইয়া, সূখ হরণ চাকমা, মোঃ ইউছুপ, ইমতিয়াজ উদ্দিন মারুফ, মোঃ আয়ুব আলী, মোঃ ইয়াছিন, মোঃ তারেক হোসেন, মিন্টু সওদাগর, মিনহাজুর রহমান প্রমুখ।
এই সময় মোঃ আবদুল মজিদ বলেন, বর্তমান করোনা মহামারিতে মানুষ অসহায়ে জীবন যাপন করছেন এই মুহুর্তে প্রতিটি এলাকায় অসহায় মানুষের খবর রাখা তাদের পাশে দাড়ানো বিত্তশালীদের দায়িত্ব ও কর্তব্য।
তিনি ত্রান বিতরণের পাশাপাশি এলাকার বিত্তশালীদের গরিব অসহায় দোস্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।

