চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কে দোহাজারী পৌরসভার দেওয়ানহাট জাসিম কনভেনশন হলের এর সামনে কার্ভাট ভ্যান ও মোটর সাইকেলের অভার্টাকিং সংঘর্ষে এ ঘটনা ঘটে ।
আজ ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৩. ৩০মিনিটে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী ছিটকে পড়ে নিহত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভাধীন জাছিম কনভেনশন হলের সামনে চট্টগ্রামমুখী একটি কার্ভার ভ্যান (নং-ঢাকামেট্রো- ট- ১১- ৫২৫০) চট্টগ্রামমুখী অপর একটি মোটর সাইকেল (নং- চট্টমেট্রো- ল- ১৬- ১৯৩২) এর বিপদজনক বাঁকে অভার্টাকিং সংঘর্ষে নিহত হয়।
এসময় মোটর সাইকেল আরোহী চট্টগ্রামের অক্সিজেনস্থ পশ্চিম শহীদ নগর এলাকার এ কে এম নুর হোসেনের ছেলে এ টি এম জাবেদুল ইসলাম (৩১) কার্ভার ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ এ এস আই জাকির ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছির আরাফাত জানান কার্ভারভ্যান ও মোটর সাইকেল থানা হেফাজতে আছে এই বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

