চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের আরিফ শাহ পাড়া এলাকায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সরকারি খাস জমি উদ্ধারে অভিযান চালান চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা। অভিযানে খাস খতিয়ানভুক্ত ৬১ শতক যায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।
অভিযানে ব্যক্তি মালিকানাধীন স্থাপনা ভাঙ্গার অভিযোগ তুলে আবুল কাশেম ও আবু তাহের বলেন, “সরকারি খাস যায়গার অন্তভুক্ত না হওয়ার পরেও আমাদের বাউন্ডারি ওয়াল ও গেইট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।” মোঃ বাদশা মিয়া বলেন, “সরকারি খাস যায়গা হিসেবে অবহিত করা হলেও প্রকৃতপক্ষে এগুলো আমাদের মৌরশী সম্পত্তি।”
এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে, চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা বলেন, “পুকুর আর নাল জমি মিলে ৬১ শতক খাস যায়গা উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ মামলা হওয়ার পর ডিসি অফিস থেকে অনুমোদন হয়ে আসে। এর ভিত্তিতে ৩০ দিনের মধ্যে যায়গা খালি করার জন্য নোটিশ দেয়া হয়। ৩০ দিন পার হওয়ার পরেও নিজ উদ্যোগে যায়গা খালি করে দেয়ার সুযোগ দিলেও অবৈধ দখল না ছাড়ায় আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। ব্যক্তিগত মালিকানাধীন জায়গার স্থাপনা ভাংচুর করার অভিযোগ সত্য নয়।

