নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে গনিত বিষয়ের পরীক্ষায় ৮ জেডিসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জোয়ারা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে (কেন্দ্র নং ৬০৩) গনিত (বিষয় কোড ১০৮) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার সময় তাদের বহিষ্কার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।

পরীক্ষার্থীদের নাম ও প্রতিষ্ঠানের নাম জানা না গেলেও রোল নং পাওয়া গেছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন সাহার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম ও প্রতিষ্ঠানের নাম আগামীকাল জানানো যাবে।

বহিষ্কৃত ৩৪৪৬৯৫, ৩৪৪৮১৮, ৩৪৪৩৮৯, ৩৪৪৭১৬, ৩৪৪৬৬৭, ৩৪৪৮৩১, ৩৪৪৯০৬ রোলনম্বরধারী পরীক্ষার্থীরা এ বছর আর পরীক্ষায় অংশ নিতে পারবেনা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দায়ে এই আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।