নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস উপলক্ষে সংস্কার কাজের উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মোহাম্মদপুর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল.জি.ই.ডি) চন্দনাইশ উপজেলার উদ্যোগে এ কাজের উদ্বোধন করেন জোয়ারা ইউ.পি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউন্নবী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, সচিব জাহাঙ্গীর আলম, একেএম মহসিন, সরওয়ার মেম্বার, মোঃ সেলিম, আবদুল মোতালেব, আলাউদ্দীন, খালেদ, সিরাজুল মোস্তফা, আবুল কাশেম, মোক্তার হোসেন, কামাল উদ্দীন, মহিলা মেম্বার মিন্নী বড়ুয়া, আয়শা আকতার, শামসুন নাহার প্রমুখ।