সিপ্লাস প্রতিবেদক: চন্দনাইশে তালুকদার পাড়া এলাকায় ঘরের দেয়াল চাপা পড়ে সাব্বির রহমান (১১) নামে এক শিশু মারা গেছে। সে ওই এলাকার আহমদুর রহমানের ছেলে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, তালুকদার পাড়া এলাকায় বিকেলে আহমদুর রহমানের নিজের সেমিপাকা ঘরের দেয়াল ধসে পড়ে তার ছেলে সাব্বির রহমান চাপা পড়ে। এসময় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মজনু মিয়া বলেন, নিজের ঘরের দেয়াল চাপায় নিজের ছেলের মৃত্যু কথা শুনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি।

