Site icon CPLUSBD.COM

চন্দনাইশে ছাত্রলীগের পদবঞ্চিতদের সড়ক অবরোধ, দীর্ঘ চার ঘণ্টা যানজট

চন্দনাইশে ছাত্রলীগের পদবঞ্চিতদের সড়ক অবরোধ

চন্দনাইশ প্রতিনিধি: সদ্যঘোষিত চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে পদবঞ্চিতরা।

শুক্রবার (২৫ জুন) দুপুর তিনটার দিকে চন্দনাইশ উপজেলার কলেজ গেইট, মক্কা পেট্রোল পাম্প ও দোহাজারী এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে তারা।

ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রায় সাত কিলোমিটার সড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পদবঞ্চিতদের দাবি, সদস্যঘোষিত এ কমিটিতে ইয়াবা ব্যবসায়ী, প্রবাসী অছাত্র বয়োজ্যষ্টদের রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত তাহের-বোরহান পরিষদ এ কমিটি বিলুপ্ত ঘোষণা করবে না ততক্ষণ তাদের এ অবরোধ বিক্ষোভ চলবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, ওসি নাসির উদ্দীন সরকার ঘটনাস্থলে উপস্থিত হন।

তারা বিক্ষুদ্ধদের সড়ক থেকে সরিয়ে দেন। অবশেষে সোয়া সাতটার দিকে আলোচনার মাধ্যমে সড়ক খুলে দেওয়া হয়।