চন্দনাইশ প্রতিনিধি: ১২ রবিউল আউয়ালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (স.) এর শুভ আগমনে ঈদে মিলাদুন্নবী (স.) ও জশনে জুলুছে পালন করেন চন্দনাইশ উপজেলার ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া এ. এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির উদ্যোগে ৩০ অক্টোবর, জুমাবার সকাল ৮ ঘটিকায় চন্দনাইশ এলাকার দক্ষিণ গাছবাড়ীয়ায় মাদ্রাসা প্রাঙ্গনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালি উপজেলা এলাকার মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসায় এসে কিয়াম ও দোয়া মোনাজাত মধ্যেদিয়ে জশনে জুলুসের সমাপ্তি ঘটে।
এতে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ জুনু, বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন, মদিনা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু রাশেদ, মোঃ নুরুদ্দীন।
এতে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম সওদাগর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক শাহজাহান আজাদ, গাজী মোঃ বোরহান উদ্দীন, মাদ্রাসা কমিটির সদস্য অাবদুর রশিদ, কাজী মোঃ হোসাইন, মোঃ মাসুদ, নুর মোহাম্মাদ, মাওলানা মোঃ ইয়াছিন আরাফাত মজদী, মাওলানা আবদুল মালেক, মাওলানা মোঃ নজরুল ইসলাম, হাফেজ জাহেদুল ইসলাম প্রমুখ।








