চন্দনাইশ প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পুরো দেশ প্রায় লকডাউন। এ অবস্থায় ঘর থেকে বেরোতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। করোনার কারনে কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপণ করছেন অনেকে। এসব হতদরিদ্র মানুষকে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পাঠানো ত্রাণ চন্দনাইশ উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় গাছবাড়িয়া সিএনজি সমিতি ও খানহাট সিএনজি সমিতির আওতাভুক্ত সিএনজি অটোরিকশা চালক ও ওই এলাকাগুলোর ব্যাটারি চালিত অটোরিকশা চালকদেন মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকালে গাছবাড়িয়া কলেজ গেইট ও খানহাট এলাকায় ত্রাণ বিতরণ করেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দিন বাপ্পী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চন্দনাইশ শাখা সভাপতি আমজাদ চৌধুরী, চন্দনাইশ পৌরসভা যুবলীগ সাধারণ সম্পাদক লোকমান হাকিম, হাশিমপুর ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক কাজী শিমুল আহমেদ, যুবলীগ নেতা বদিউল আলম, সায়েদুল কবির চৌধুরী সায়েম, জাহেদুল ইসলাম নয়ন প্রমূখ।
ত্রাণ বিতরণকালে চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিক্সা চালক, ভ্যানগাড়ি চালক, পরিবহন শ্রমিক, রেষ্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা ও চায়ের দোকানদারদের অগ্রাধিকার তালিকা তৈরী করে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
এরই অংশ হিসেবে আভ্যন্তরীন সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশা ও ব্যাটারী চালিত অটোরিকশা চালকদের আজ (বুধবার) দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে” করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে লোক-সমাগম এড়ানোর জন্য অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানান তিনি।








