নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে দুই ভাইকে ক্রসফায়ার ঘটনায় ওসি কেশব চক্রবর্তী জরিত

ফয়সাল চৌধুরী চন্দনাইশ প্রতিনিধিঃ  চট্টগ্রামের চন্দনাইশে আজম ও ফারুক দুই সহোদরকে টেকনাফের ওসি প্রদীপের ক্রসফায়ারের হত্যারঘটনায় চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী জরিত আছে বলে দাবি করেন।

পারিবারিক সুত্রে জানা জানাযায় চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ৬নংওয়ার্ডের ফকির পাড়া মোস্তান আলী শাহ মাজার সংলগ্ন আমিনুল হক এর ছোট ছেলে আজদ বিগত ৫বছর পর বিদেশ থেকে দেশেআসে গত রমজান মাসে।

প্রবাসী আজাদকে ১৩জুলাই কে বা কারা ফোন করে ঘর থেকে রাত ৮টায় ডেকে নিয়ে যায় রাতে আর বাড়ি ফিরে আসে না। পরের দিন ১৪জুলাই দিনব্যাপী অনেক খোজা খুজির পর অবশেষে রাত ৮টা৪৫মিঃ নিখোজ আজাদের মোবাইল থেকে কল দিয়ে ৮ লক্ষটাকা মু্ক্তিপন দাবী করেন।

পরের দিন মুক্তিপনের বিষয় নিয়ে স্থানীয় মেম্বার আবদুর রশীদের সাথে যোগাযোগ করে চন্দনাইশ থানায় অভিযোগ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সময় জানতে পারে আজাদের বড় ভাই ফারুকে উপজেলা বি. জি. সি. ট্রাস্টের সামনের বাসাথেকে গ্রেফতার করে নিয়ে যায় চন্দনাইশ থানা পুলিশ।

এব্যাপারে তার বড় বোন আরজু আক্তার চন্দনাইশ থানায় যোগাযোগ করলে চন্দনাইশ থানার ওসি তদন্ত মনজু মিয়া জিঞ্জাসা বাদ শেষে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হবে বলে জানান। পরে চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী টেকনাফ থানায় তুলেদেন। এই বিষয়ে তার বড়বোন কক্সবাজার, উকিয়া, টেকনাফ থানায় যাচাই করলে তাদের বিরদ্ধে কোন মামলা পাওয়া যাইনি।

তার বড়ভোন আরজু আক্তার আরো জানান টেকনাফ থানায় যোগাযোগ করলে ২০ হাজার ইয়াবা দিয়ে তার বিরদ্ধে ওইদিন একটা মামলা দায়ের করেন সাবেক ওসি প্রদীপ। ৮ লাখ টাকা মুক্তিপণ দিতে না পারায় ১৫ জুলাই রাতেই দুই ভাইকে ক্রসফায়ারে হত্যা করে সাবেক ওসি প্রদীপ।

পরের দিন ১৬ জুলাই সকাল ১০ টার সময় কক্সবাজার হাসপাতালের মর্গ থেকে ফোনদিয়ে ফারুক ও আজাদ দুই ভাইয়ের লাশ চিন্নিত করে নিয়ে যাওয়ার জন্য বলেন। এলাকার সচেতন মহলের প্রশ্ন তাদের বিরুদ্ধে মামলা থাকলে পুলিশের কাজ আদালতে সোপর্দ করা এবং ক্রসফায়ারে মূল রহস্য কি? এ ব্যাপারে চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন টেকনাফ থানার রিকুজিশন পেপার পেয়ে বড় ভাই আজকে হস্তান্তর করে কিন্তুু ছোটভাই ফারুকের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। পারিবারিক সুত্রে জানাযায় মানবাধিকার সংগঠনের মাধ্যমে চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী সহ সাবেক ওসি প্রদীপ কে আসামি করে মামলার প্রক্রিয়া চলছে।