চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
“মুজিব বর্ষে সোনার বাংলা ছড়ায় নতুন স্বপ্নাবেশ, শিশুর হাসি আনবে বয়ে আলোর পরিবেশ” এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সোমবার (১৭ মার্চ) সকালে চন্দনাইশ উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম চৌধুরী। উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মৌ. মো. সোলাইমান ফারুকী, থানা অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন হাসান চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড.দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ যুগ্ম সম্পাদক নবাব আলী প্রমূখ।








