চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ছৈয়দাবাদ এলাকার মৃত নুর মোহাম্মদের পুত্র আবদুর রহমান (৪৮) এবং কেশুয়া এলাকার মঞ্জুর হোসেনের ছেলে কলিছ মিয়া (২৬)। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল শনিবার দিবাগত রাতে এ অভিযান চালায়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্ত্তী বলেন, ‘গ্রেপ্তারকৃত ২ আসামীর মধ্যে আবদুর রহমানের বিরুদ্ধে ৬ মাসের সাজা ও ৫ হাজার টাকা অর্থদন্ডের আদেশ রয়েছে। এছাড়া অপর আসামী কলিছ মিয়া সিআর পরোয়ানাভুক্ত আসামী।’ ধৃত আসামীদের আজ রবিবার আদালতে চালান দেয়া হয়েছে বলে জানান ওসি।








