Site icon CPLUSBD.COM

চন্দনাইশে পানিতে পড়ে শিশুর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পানিতে পড়ে মো. রিশাদ নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মোঃ রিশাদ গাছবাড়িয়া এলাকার মো. রাশেদের ছেলে।

মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাছবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুশনী বলেন, ‘আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে পানিতে পড়ে যাওয়া শিশু রিশাদকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।