চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলায় পানিতে পড়ে মুনতাসির নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির আহমদের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
শিশু মুনতাসির ওই এলাকার সাইফুদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) রুমি দাশ বলেন, ”আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে পানিতে পড়ে যাওয়া শিশু মুনতাসিরকে হাসপাতালে আনেন তার স্বজনেরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”








