চন্দনাইশ উপজেলার বরকল খন্দকার পাড়াস্থ শাহসুফি হযরত মৌলানা সৈয়দ বদিউল আলম শাহ (রহঃ) আল সুলতানপুরী প্রকাশ (ইমাম ছাহেব) বদি ভান্ডার দরবারে ৫০ তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে এ ওরশ সম্পন্ন হয়েছে।
বদি ভান্ডার ওরশ উদযাপন কমিটির উদ্যোগে কর্মসূচীর মধ্যে ছিলো বাদে ফজর মাজারে গিলাফ চড়ানো, খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, ফ্রি চিকিৎসা ক্যাম্প, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, দুস্থ অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, তবারুক বিতরণ এবং সর্বশেষ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ আখেরী মুনাজাত করা হয়।
বদি ভান্ডার দরবারের শাহজাদা এসএমজি মহিউদ্দিন আল মাইজভান্ডারীর নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা মোহাম্মদ গোলাম সরওয়ার ও ওরশ উদযাপন কমিটি ও বিভিন্ন স্থান থেকে আগত আশেক ভক্তগণ ওরশ মাহফিলে উপস্থিত ছিলেন।








