চন্দনাইশ প্রতিনিধিঃ করোনার কারনে সৃষ্ট পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ। চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই হাজার গৃহবন্দী মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চন্দনাইশ উপজেলা শাখা।
শনিবার (১১ এপ্রিল) বুলার তালুক এলাকায় দুই হাজার মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি উদ্ভোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ জসিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার, দক্ষিণ জেলা যুবদল সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, দক্ষিণ জেলা যুবদল সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর, চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা ইফতেখার হোসেন ইপ্ত, পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোনায়েম খান, উপজেলা শ্রমিক দল সভাপতি সোলাইমান ইসলামসহ চন্দনাইশ উপজেলা ও পৌরসভা এবং দোহাজারী পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
খাদ্য সামগ্রী বিতরণকালে সিরাজুল ইসলাম সওদাগর বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের কারনে আপদকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ডাঃ শাহাদাত হোসেনের অনুপ্রেরণায় আমাদের সামর্থ্য অনুযায়ী খেটে খাওয়া, নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম অব্যবস্থাপনা চলছে উল্লেখ করে তিনি আরো বলেন, সারা দেশে সরকারি ত্রাণের চাল চুরি হচ্ছে। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সুষ্ঠুভাবে সরকারি ত্রাণ বিতরণের আহবান জানান তিনি।

