নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেশন শ্রমিকের মৃত্যু

আগ্রাবাদ হাজী পাড়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: চন্দনাইশে উপজেলার দোহাজারী পৌরসভার রায়জোয়ারা এলাকায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাগির আহমদ (৫০) নামের এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকার মৃত ফজলুল আহমদের ছেলে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার রায়জোয়ারা এলাকার ছৈয়দ মেম্বারের ছেলের বিয়েতে কাজ করছিল জাগির আহমদ। এ সময় আলোকসজ্জার লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়জোয়ারা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইস্কান্দার মিয়া বলেন, ‌‘বিয়েতে ডেকোরেশন কর্মীর মৃত্যুর কথা শুনেছি। তবে তখন আমি অন্য একটি বিয়েতে ছিলাম।’

দোহাজারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, বিদ্যুৎস্পষ্টে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here