নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে বেড়েছে জ্বর ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব

চন্দনাইশে বেড়েছে জ্বর ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব
ছবি সংগৃহিত
সিপ্লাস প্রতিবেদক: চন্দনাইশ উপজেলায় নিউমোনিয়া, সর্দি-কাশি ও মৌসুমি জ্বর বেড়েছে। এসব রোগের জন্য প্যারাসিটামল ও হিস্টেসিন জাতীয় ওষুধ ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। এ কারণে অধিকাংশ ফার্মেসিতে প্যারাসিটামল ও হিস্টেসিন জাতীয় ওষুধের সংকট দেখা দিয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় সর্দি-কাশি, নিউমোনিয়া ও মৌসুমি জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।  নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে বেশি শিশুরা। প্রতিদিন চন্দনাইশ ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে নারী, শিশুসহ পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। নারী ও শিশু ওয়ার্ডে নিউমোনিয়া রোগী ভর্তি রয়েছে ৭০ জনেরও বেশি।
প্যারাসিটামল জাতীয় ওষুধ চাহিদারবেড়ে যাওয়ায় একটি চক্র এ জাতীয় ওষুধ নেই বলে সংকট সৃষ্টি করে বাড়তি দামে বিক্রি করার অভিযোগ রোগীর অভিভাবক ও স্বজনদের।
রোগীর স্বজনরা জানিয়েছেন, সর্দি-কাশি, জ্বরে আক্রান্ত হলে প্যারাসিটামল ও হিস্টাসিন জাতীয় ওষুধ সেবনের কথা বলেছেন ডাক্তারা। কিন্তু এ সব ওষুধ ফার্মেসিতে কিনতে গেলে পাওয়া যায় না। আবার পাওয়া গেলেও দাম নেন বাড়তি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী বলেন, উপজেলায় সর্দি-কাশি, নিউমোনিয়া ও মৌসুমি জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।  নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে বেশি শিশুরা। তবে ভয়ের কোন কারণ নেই। প্যারাসিটামল ও হিস্টেসিন জাতীয় ওষুধ ব্যবহার করলে ভাল হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here