চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার পৌরসভাস্থ ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়ীয়া সর্বল কাজী বাড়ী নিবাসি মরহুম বদর রহমানের ১ম পুত্র, ইউসিবি স্টক ব্রোকারেজ এর খাতুনগঞ্জ শাখার ম্যানেজার আবদুল শুক্কুরের আব্বাজান বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার আহমদ (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৬টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাদে যোহর দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজ জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।








