বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া চত্বরে সংবর্ধনা জানানো হয়েছে।
তাকে বরণ করতে শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরীর নেতৃত্বে চন্দনাইশ উপজেলার সীমান্ত এলাকা মোজাফফরাবাদ থেকে গাছবাড়িয়া চত্বর পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে বরণ করা হয়। এসময় নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয় গাছবাড়িয়া চত্বর। পরে সেখানে বিপ্লব বড়ুয়াকে গণসংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনার জবাবে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দপ্তর সম্পাদক পদ দিয়ে চট্টগ্রামকে মূল্যায়ন করেছেন। চট্টগ্রাম থেকে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। নেতাকর্মীদের ভালোবাসা পেয়ে আমি আবেগাপ্লুত, আমি কৃতজ্ঞ। আমি চট্টগ্রামের সন্তান। পদ-পদবী আমার কাছে মুখ্য নয়, আমি দলীয় কর্মী হিসেবে, আপনাদের ভাই হিসেবে পাশে থাকতে চাই। আপনাদের সহযোগিতা চাই।
চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা, চন্দনাইশ উপজেলা আ.লীগ সহ-সভাপতি এড. আব্দুল হান্নান, আহসান ফারুক, বলরাম চক্রবর্তী ভানু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম সেন্টু, সাংগঠনিক সম্পাদক এম.বাবর আলী ইনু, আরিফুল ইসলাম খোকন, শাখাওয়াত হোসাইন শিবলী, গাছবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন ভি.পি শেখ টিপু চৌধুরী, এড. জয় শান্ত বড়ুয়া, উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী সহ চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।








