Site icon CPLUSBD.COM

চন্দনাইশে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ

চন্দনাইশ প্রতিনিধিঃ ‘গড়বো মোরা ছাগলের খামার, দরিদ্র বিমোচন হোক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন সম্প্রসারণ প্রকল্পের আওতায় চন্দনাইশে ব্ল্যাক ব্যাঙ্গল জাতের ছাগল এক্সিভিশন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ১২ জন খামারী প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

এদের মধ্য হতে পাঠা ছাগল ক্যাটাগরী ও ছাগী ছাগল ক্যাটাগরিতে দুইজন খামারীকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়।

অন্যান্য খামারীদের মাঝে ছাগলের খাবার, বাচ্চার জন্য দুধ, কৃমি নাশক, মিনারেল ও ভিটামিন বিতরণ করা হয়। এছাড়া তিন জন খামারীকে ছাগলের গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ ফয়সালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা ডেইরি ফার্মার এসোসিয়েশন সভাপতি ছালেহ আহমদ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আজিজ, কনক বড়ুয়া, মো. জহুরুল ইসলাম, মো. সেলিম উদ্দীন, সুজন কান্তি রক্ষিত, মো. শাহেদ, কৃষ্ণ চন্দ্র বর্মন, মো. এমরান, আরব আলী, ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম নয়ন, জাহিদুর রহমান চৌধুরী, কাজী নাজমুল ইসলাম রুমি, সুকান্ত দাশ, আরিফুল ইসলাম প্রমূখ।