নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে মসজিদের পুকুর থেকে অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশের দোহাজারী পৌরসভার হাছনদন্ডি ৯নং ওয়ার্ডের কালার পাড়া পূর্ব জামে মসদজিদের পুকুর থেকে এক অজ্ঞাত যুবতির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে পুকুরের ইজারাদার মোঃ সেলিম ও হাজি নুরুচ্ছফা জেলেদের নিয়ে মাছ ধরে। এই সময় অজ্ঞাত মহিলাটি পুকুর ঘাটে নামলে পা পিছলে পুকুরে পড়ে যায়। স্থানীয় জেলেরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আহমদুর রহমানকে জানান এলাকাবাসী।

শুক্রবার(২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন পুকুর ঘাটে গেলে ভাসমান যুবতির লাশটি দেখা যায়।

স্থানীয়রা লাশ দেখতে পেয়ে দোহাজারী পুলিশ তদন্তকেন্দ্রে জানালে ঘটনাস্থল থেকে দোহাজারী পুলিশ তদন্তকেন্দ্রের উপ পরিদর্শক এস আই জাকির ও এস আই আলাউদ্দিন লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে দোহাজারী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক এস আই জাকির জানান, লাশ উদ্ধার করে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়।

এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি ই ডি ডি মামলা রুজু করা হয় বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here