নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে মহাসড়কে উল্টে গেলো তরমুজ বোঝাই ট্রাক

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শুক্রবার (৮ মে) সকাল আনুমানিক ৮ টায় তরমুজ বোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝামাঝি উল্টে যায়। ট্রাকে থাকা তরমুজ মহাসড়কে ছিটকে পড়লে কিছু সময়ের জন্য মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে তরমুজ বোঝাই করে ট্রাকটি কেরানীহাট আড়ৎে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে চোখে ঘুম নিয়ে ট্রাকটি চালাচ্ছিলেন চালক। ট্রাকে থাকা চালক হেলপার মৃদু আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে কোন হতাহত না হলেও ঘটনাস্থলের উভয়পাশে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের সহায়তায় মহাসড়কে পড়ে থাকা ট্রাক ও তরমুজ অপসারনের পর সকল প্রকার যান চলাচল শুরু হয়।