Site icon CPLUSBD.COM

চন্দনাইশে মানবপাচার প্রতিরোধ ও ভিকটিম সুরক্ষা বিষয়ক সংলাপ

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস’র উদ্যোগে মানবপাচার প্রতিরোধ ও ভিকটিম সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন ‘কারিতাস’ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা রিমি সুভাষ দাশ।

কারিতাস কর্মকর্তা শ্যামল চন্দ্র মজুমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বরকল ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জোয়ারা ইউ.পি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন।

আলোচনায় অংশ নেন, উপজেলা এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামালউদ্দিন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহউদ্দিন, মানবপাচার প্রতিরোধ কমিটির নেতা শাহনাজ বেগম, কারিতাস কর্মকর্তা জৌসিন্তা দাস, সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি এস এম রাশেদ, আবিদুর রহমান বাবুল, কামরুল ইসলাম মোস্তফা, নুরুল আলম প্রমুখ।

সংলাপে বক্তারা বলেন, ”মানবপাচার পাচার একটি ঘৃণিত কাজ। পাচারকারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। এদেরকে সামাজিকভাবে বর্জন করতে হবে এবং তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দালালদের প্রলোভনে প্রলুব্ধ হয়ে অবৈধ পন্থায় বিদেশ গিয়ে মানুষ যেন প্রতারিত না হয় সেজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও পাড়া মহল্লায় ব্যাপক প্রচারণা চালিয়ে জনসচেতনতা তৈরি করতে হবে।”