Site icon CPLUSBD.COM

চন্দনাইশে মামলার বাদীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে এক গৃহবধুকে মারধর করে সন্ত্রাসীকায়দায় জোরপুর্বক জায়গা দখলের মামলা করায় বাদীকে প্রাননাশের হুমকির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি পরিবার।

মোঃ নুরুল আবছার লিখিত অভিযোগ পাঠ করে বলেন, বাড়িতে পুরুষ লোক নাথাকার সুবাদে গত শনিবার জোয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মোঃ নুরুল আবছারের দখলিয় জায়গা সন্ত্রাসী হামলা চালিয়ে প্রতিপক্ষ একই এলাকার মোস্তাক গং জোর পুর্বক দখল করে ঘেরাবেড়া দেয়। এ সময় নুরুল আবছারের স্ত্রী শাহানাজ আকতার বাধা দিলে তাকে মারধর করে গুরুতর আহত করে। এতে নুরুল আবছার বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা জামিনে খালাস পেয়ে এসে বাদী নুরুল আবছারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছে বলে বুধবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

এই সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগি পরিবারের সদস্যরা যথাক্রমে নুরুল আবছার, আরফা বেগম, শাহানাজ আকতার, রুমাইয়া আকতার আমেনা বেগম, জমির উদ্দিন, একরামুল হক, আয়শা আকতার প্রমুখ।