চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া পেট্রোল পাম্পের সামনে মিনিবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে।
শনিবার(১৪ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল ইসলাম (৫০)।
তিনি চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া আবু তালেব মুন্সী বাড়ির মৃত আবদুল আজিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ভোরে চট্টগ্রাম শহরমুখী একটি মিনিবাস (নং- ঢাকা মেট্রো- ঝ- ১১- ০০৫২) গাছবাড়িয়া ফিলিং স্টেশন এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পথচারী নুরুল ইসলাম সড়কের পশ্চিম পাশ দিয়ে হেটে যাওয়ার সময় মিনিবাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ২ মোটর সাইকেল আরো আহত হলেও তারা ঘটনার পরপর মোটর সাইকেলটি ফেলে চলে যাওয়ায় তাদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছির আরাফাত।
তিনি বলেন, দূর্ঘটনা কবলিত মিনিবাস ও মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।








