নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে যুবলীগ নেতার প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল

চন্দনাইশে যুবলীগ নেতার প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আওয়ামী লীগের শোক সভায় গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগ নেতার প্রকাশ্য গুলির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিভিন্ন মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্রে জানা গেছে, পিস্তল হাতে গুলি ছোড়া ওই নেতা কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মো. গিয়াস উদ্দিন ওরফে সুজন। তার ব্যবহৃত অস্ত্রটি অবৈধ বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভিডিওতে দেখা যায়, সাদা পায়জামা ও কালো পাঞ্জাবি পরা এক যুবক প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে পিস্তল উঁচিয়ে গুলি করছেন। রাস্তার ওপর তখন আগুন জ্বলছে। তাতে কিছুক্ষণ পরপর কেরোসিন ঢেলে দিচ্ছেন কয়েকজন যুবক। এ সময় দলীয় স্লোগান দেওয়া হয়। এই ভিডিও দলের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষ ফেসবুকে শেয়ার করেছেন।

জানাযায়, গত ৩০ আগস্ট উপজেলার হাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাগিচাহাট পেট্রোলপাম্পসংলগ্ন হল-২৪ এ জাতীর পিতা বঙ্গবন্ধুর শোকসভা ও ২১শে আগস্টের শহীদদের সরণে আলোচনা সভা এবং দোয়া মাহাফিলের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানের শেষ আংশে সভাপতি মাহাবুবুল আলম বাবুলের বক্তব্য দেওয়ার সময় দক্ষিণ জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির পদ বঞ্চিতছাত্রলীগ কর্মী ও যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষ গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ,  ভাঙচুর করে শোকসভা পণ্ড করে দেয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জনু ৯নং ওয়ার্ড কাউন্সিলার লোকমান হাকিম ও যুবলীগ নেতা নুরূল আমিনসহ চারজন আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here