চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশের দোহাজারীতে যুবলীগ নেতার সংবর্ধনা চলাকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষে ৭জন আহত হয়।
শুক্রবার ১ জানুয়ারি বিকালে দোহাজারীতে কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মো. মহিউদ্দিনের সংবর্ধনা সভা চলাকালিন সময়ে যুবলীগ নেতা লোকমান হাকিমের নেতৃত্বে একটি মিছিল সমাবেশে প্রবেশ করার সময় প্রতিপক্ষের সমর্থকরা সমাবেশে প্রবেশে বাধা দিলে এঘটনা ঘটে।
এ সময় পক্ষদ্বয়ের মধ্যে হাতাহাতি, চেয়ার চোড়াচুড়িতে জামিজুরী আমানত উল্লাহর ছেলে আলাউদ্দিন (৩০), দোহাজারীর মৃত নুরুল ইসলামের ছেলে পাবেল (২০), দৈনিক ভোরের কাগজ চন্দনাইশ প্রতিনিধি সাংবাদিক আবু তালেব আনসারী, সহ আরো বেশ কয়েকজন আহত হয়।
আহতদেরকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ও সংবর্ধিত অতিথি মীর মো. মহিউদ্দিন পুলিশ প্রশাসনকে দায়ী করে করেন। সে সাথে উপজেলা নিবার্হী কর্মকর্তাকে কেন্দ্র থেকে চিঠি দেয়ার পরও তিনি কোনরকম পদক্ষেপ গ্রহণ করেননি বলে বক্তব্য রাখেন।
দোহাজারী পৌরসভা আ’লীগের সভাপতি আবদুল শুক্কুরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম চৌধুরী এম,পি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, আ’লীগ নেতা বাবর আলী (ইনু) সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজাহারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ন.ম. টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী। আলোচনায় অংশ নেন উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, দোহাজারী পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন মুরাদ প্রমুখ।

