চন্দনাইশ প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামে চন্দনাইশস্থ চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এতিম অসহায় নির্যাতিত ও ক্ষতিগ্রস্থ সেবা ও সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব।
১৬ জানুয়ারি (শনিবার) সকাল ১০ টার সময় আলোচনা সভার মাধ্যমে সঞ্চালনায় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সি.আই.পি খন্দকার হেলাল সভাপতিত্বে রাজিব হোসেন রিয়াতের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীন হাসান চৌধুরী, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেন, সহকারী প্রদান শিক্ষক আবদুল মতিন, আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের অন্যতম সদস্য আবু ইউছুফ মুজিবুর রহমান, সাইফুদ্দিন, মুবিন গণি, আবদুল গপ্পার, আবদুল শুক্কুর প্রমুখ।
এ সময় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সি.আই.পি খন্দকার হোসেন বলেন, পাঁচশতার্ব্দিক কম্বল ও কোরআন শরিফ, প্রবাসী মরহুম মুজিবুর রহমানের পরিবারে তিন হাজার টাকা করে মাসিক বিদবাভাতা সকল সুবিদার জন্য সব সময় পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দেন।

