নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে সাঙ্গু নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ফটিকছড়িতে প্রবাসীর লাশ উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধিঃ সাঙ্গুতে রাতের আঁধারে ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ চন্দনাইশে সাঙ্গু নদীতে আনুমানিক ৩৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বরমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সাঙ্গু নদীতে অর্ধ গলিত একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়া পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি নেয়।

চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে সাঙ্গু নদীতে একটি অজ্ঞাত লাশ পাওয়া যায়। সেটির সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here